পাখি বৃষ্টি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আরকানসের বিবি শহরে গত শুক্রবার রাতে আকাশ থেকে এক হাজারের বেশি মরা পাখি পড়েছে। আরকানস গেম অ্যান্ড ফিশ কমিশন জানিয়েছে, প্রায় এক মাইল এলাকাজুড়ে এই মরা পাখির বর্ষণ হয়। আশপাশের এলাকা পর্যবেক্ষণ করে দেখা গেছে, ওই এলাকার বাইরে মরা পাখি ছিল না। কমিশনের পক্ষীবিদ ক্যারেন রোয়ি বলেন, সম্ভবত বজ্রপাত বা অতি-উচ্চতায় শিলাবৃষ্টির আঘাতে ওই পাখির ঝাঁকের মৃত্যু হয়েছে। তবে সুনির্দিষ্ট কারণ জানার চেষ্টা করছেন কর্মকর্তারা। এবিসি নিউজ অনলাইন