পাখির ধাক্কায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের করাচিতে গতকাল মঙ্গলবার পাখির ধাক্কায় নৌবাহিনীর একটি চালকবিহীন গোয়েন্দা বিমান বিধ্বস্ত হয়েছে। ইসলামাবাদে নৌবাহিনীর মুখপাত্র কমোডর ইরফান উল হক বলেন, পাখির ধাক্কায় তাঁদের একটি চালকবিহীন গোয়েন্দা বিমান বিধ্বস্ত হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। অপর মুখপাত্র সালমান আলী জানান, বিমানটি গোয়েন্দা কাজে নিয়োজিত ছিল। এএফপি