পাগলায় ওয়াসার লেগুনে বিষ দিয়ে মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পাগলায় ওয়াসার লেগুনে (একধরনের বড় পুকুর) আজ রোববার বিষ দিয়ে মাছ নিধন শুরু হয়েছে। বেলা একটার দিকে স্থানীয় সাংসদ সানজিদা খানমের উপস্থিতিতে ১৬টি লেগুনের সাত ও আট নম্বর লেগুনে বিষ ঢালা হয়। লেগুনের মাছ রাজধানীর বিভিন্ন বাজারে বিক্রি করা হচ্ছে অভিযোগ পেয়ে মাছ নিধনে ১৫ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। এ কাজে ব্যয় হবে ১০ লাখ ১০ হাজার টাকা। মাছগুলো মরে ভেসে উঠলে সেগুলো সংগ্রহ করে পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলা হবে। পর্যায়ক্রমে বাকি লেগুনাগুলোর মাছও মেরে ফেলা হবে।মাছ নিধন অভিযানে র্যাব, পুলিশ ও আনসারের সদস্যরা উপস্থিত আছেন। সার্বিক কাজ তত্ত্বাবধান করছেন ওয়াসার নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান।ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিন এ খান প্রথম আলোকে বলেন, লেগুনে জন্মানো মাছ খাওয়া ক্ষতিকর। ওয়াসার লেগুনে এখন কোনো মাছ চাষ করা না হলেও প্রাকৃতিকভাবে মাছ জন্মেছে।