পাচার করা হচ্ছিল তাঁদের!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে গতকাল রোববার দিবাগত গভীর রাতে ১১২ জনকে উদ্ধার করেছে পুলিশ। তাঁদের অবৈধভাবে বিদেশে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রুহুল আমিন সিদ্দিকী বলেন, মালয়েশিয়ায় অবৈধভাবে পাচারের জন্য উপজেলার ছনুয়া ইউনিয়নের উপকূলীয় এলাকায় বেশ কিছু লোককে জড়ো করা হচ্ছে বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুলিশকে জানান। পুলিশ রাত সাড়ে তিনটার দিকে ঘটনাস্থল থেকে ১১২ জনকে উদ্ধার করে। দালালরা তাঁদের বিভিন্ন জেলা থেকে এখানে জড়ো করে বলে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান। এ ঘটনায় উপকূলীয় এলাকায় অপেক্ষায় থাকা ইঞ্চিনচালিত একটি নৌকার মাঝি মঞ্জুরুল ইসলামকে আটক করা হয়।পুলিশ হেফাজতে থাকা উদ্ধার হওয়া ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানান, ইঞ্জিনচালিত নৌকায় করে মালয়েশিয়ায় পাঠানো হতো তাঁদের।