প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঞ্জাব প্রদেশের মন্ত্রিসভা থেকে পাকিস্তান পিপলস পার্টির মন্ত্রীদের বহিষ্কার করার ঘোষণা দিয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-এন-এর প্রধান নওয়াজ শরিফ।কেন্দ্রে সরকারের সঙ্গে পিএমএল-এন-এর ১০ দফা দাবি বাস্তবায়নের আলোচনা ব্যর্থ হওয়ায় নওয়াজ শরিফের দল এই সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।নওয়াজ শরিফ অভিযোগ করেন, প্রেসিডেন্ট জারদারি সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের ৩ নভেম্বরের কর্মকাণ্ডকে সাংবিধানিক বৈধতা দিতে চেয়েছিলেন। এ ছাড়া সরকার বিচারব্যবস্থার নিরপেক্ষতার ব্যাপারেও আন্তরিক ছিল না।প্রেসিডেন্ট জারদারি ২৪ ঘণ্টার মধ্যে বিচারপতিদের নিয়োগ দেওয়ার যে ওয়াদা করেছিলেন, তা তিনি করেননি। অথচ সরকারের প্রথম দিনেই তিনি এ সিদ্ধান্ত নিতে পারতেন।এ ছাড়া সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করেছেন নওয়াজ শরিফ। দ্য নিউজ ইন্টারন্যাশনাল।