পাঞ্জাবের কৃষিমন্ত্রীর এক বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদের অপব্যবহারের অভিযোগে পাঞ্জাবের কৃষিমন্ত্রী টোটা সিংকে আজ শনিবার জরিমানাসহ এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন পাঞ্জাবের স্থানীয় একটি আদালত।টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, টোটা সিংকে পদ ও তাঁর মন্ত্রণালয়ের যানবাহনের অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত করেন আদালত। আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এ মামলার রায় দেন।বিচারক রাজিন্দর আগরওয়াল তাঁর রায়ে কৃষিমন্ত্রী টোটা সিংকে এক বছরের কারাদণ্ড এবং ৩০ হাজার রুপি জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত। এ সময় কৃষিমন্ত্রী টোটা সিং আদালতেই ছিলেন।রায়ের পরপরই টোটা সিং জরিমানার অর্থ পরিশোধ করেন। উচ্চ আদালতে আপিল করার কারণ দেখিয়ে দণ্ডদানকারী আদালতে জামিনের আবেদন করেন। আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন।এর আগে ২০০২ সালে শিরোমণি আকালি দল ও বিজেপি জোট সরকারের সময় তাঁর আয়ের চেয়ে সামঞ্জস্যহীন সম্পদ রাখার অভিযোগে টোটা সিংয়ের বিরুদ্ধে মামলা করে রাজ্যের ভিজিলেন্স কমিশন।শিরোমণি আকালি দল ও বিজেপি জোট সরকারের দ্বিতীয় মন্ত্রী হিসেবে টোটা সিংয়ের কারাদণ্ড হলো। এর আগে নিজের মেয়ের অস্বাভাবিক মৃত্যুর জন্য দায়ী রাজ্য সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী বিবি জাগির কৌরকে কারাদণ্ড দেন আদালত।