পাঞ্জাবের সরকারি ওয়েবসাইট হ্যাক করলেন বাংলাদেশি হ্যাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক আইনসভার (এমপিএ) সরকারি ওয়েবসাইট হ্যাক করেছেন বাংলাদেশি হ্যাকাররা। আজ রোববার বাংলাদেশের হ্যাকাররা পাঞ্জাবের প্রাদেশিক আইনসভার দাপ্তরিক ওয়েবসাইটে এই সাইবার হামলা চালায়।ডন ডটকমের খবরে বলা হয়, বাংলাদেশি হ্যাকাররা ওই ওয়েবসাইট হ্যাক করে একটি বার্তা সংযুক্ত করেছেন। ওই বার্তায় বলা হয়েছে, কিছুদিন আগে পাকিস্তানের হ্যাকাররা বাংলাদেশের ওয়েবসাইট হ্যাক করেছিলেন। তারই পাল্টা জবাব দিতে তাঁরা পাঞ্জাবের প্রাদেশিক আইনসভার দাপ্তরিক ওয়েবসাইট হ্যাক করেছেন। ওই বার্তায় হ্যাকাররা আরও বলেছেন, যাঁরা বাংলাদেশের ওয়েবসাইট হ্যাক করেছিলেন তাঁদের বিরুদ্ধে পাকিস্তান সরকারের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) কোনো ব্যবস্থা নিতে পারেনি। এ ব্যাপারে এখনো তাঁরা যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে পাকিস্তানের অন্য ওয়েবসাইটগুলো হ্যাক করা হবে।তবে পাঞ্জাবের প্রাদেশিক আইনসভার ওই ওয়েবসাইটটি হ্যাক হওয়ার এক ঘণ্টার মধ্যে তা সচল করেছেন পাকিস্তানি প্রযুক্তিবিদেরা।