পাট ছাড়ানো ও পচানোর জন্য ২০০ টাকা করে পাবেন কৃষক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার নতুন পদ্ধতিতে পাট ছাড়ানো ও পাট পচানোর জন্য কৃষকদের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশের ১৫ লাখ পাটচাষির প্রত্যেককে ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার জন্য ৩০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। এ ছাড়া পাট ছড়ানোর মেশিন রিভোনার দেওয়া হবে ১৫ হাজার কৃষককে। প্রতি ১০০ জন কৃষক বিনামূল্যে একটি করে এ মেশিন পাবেন। আজ বৃহস্পতিবার সকালে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী তাঁর মন্ত্রণালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান।