পাটগ্রামে পুকুর থেকে পরিত্যক্ত গুলি ও বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা এলাকার জিএমসিপাড়ার একটি পুকুর থেকে পুলিশ পরিত্যক্ত ৬৬টি গুলি ও একটি হাতবোমা উদ্ধার করেছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এগুলো উদ্ধার করা হয়।পাটগ্রাম থানার ডিউটি অফিসার (এএসআই) জগন্নাথ রায় জানান, উদ্ধারকৃত গুলি ও হাতবোমাটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহূত। যুদ্ধের সময় কেউ এগুলো পুকুরে ফেলেছে। তিনি আরও বলেন, পৌরসভার জিএমসিপাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলম জোয়াদ্দারের পুকুর খনন করার সময় শ্রমিকেরা গুলি ও হাতবোমা দেখতে পান। পুকুরের মালিক আলম জোয়াদ্দার থানায় গিয়ে ঘটনাটি জানান। পরে পুলিশ পুকুর থেকে সেগুলো উদ্ধার করে।