পাটগ্রামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এক প্রীতি ফুটবল প্রতিযোগিতা ১০ ডিসেম্বর স্থানীয় সাহেবডাঙ্গা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকার সোনালী অতীত ক্লাব বনাম পাটগ্রাম সোনালী অতীত ক্লাব এ প্রতিযোগিতায় অংশ নেয়।টানটান উত্তেজনাপূবর্ক এ প্রতিযোগিতায় ঢাকা সোনালী অতীত ক্লাব ৩-১ গোলে পাটগ্রাম সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে। বিজিত দলের পক্ষে দুই গোল করেন রেজাউল বিশ্বাস, এক গোল করেন আবু সুপিয়ান এবং পরাজিত দলের একমাত্র গোলটি করেন পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল। এ সময় রংপুর বিভাগীয় কমিশনার জসীমুদ্দীন আহম্মেদ উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিঞা আবদুল্ল্যা মামুন, লালমনিরহাট জেলা প্রশাসক মোকলেছুর রহমান সরকার ও পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর-রশিদ প্রমুখ।