পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গতকাল শনিবার রাত তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু হলেও আবার বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুত্ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, মাঝপথে ছয়টি ফেরি আটকা পড়েছে। পাটুরিয়া ঘাটের দিকে দুটি ফেরি এবং দৌলতদিয়া ঘাটের দিকে তিনটি ফেরি নোঙর করে রাখা আছে। পাটুরিয়া ঘাট পারে আটকা পড়েছে অর্ধশত যাত্রীবাহী বাস।