পাটুরিয়া-দৌলতদিয়ায় দুই ঘণ্টা ফেরি চলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে আজ শুক্রবার সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরিসহ কোনো ধরনের নৌযান চলাচল করেনি। যানবাহন পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে যানজটের সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও যানবাহন শ্রমিকেরা।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লি¬উটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, আজ ভোর রাত থেকে পদ্মা-যমুনা অববাহিকায় কুয়াশা পড়তে শুরু করে। একপর্যায়ে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে আজ সকাল সাতটার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও কেরামত আলী নামের দুটি ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে। ফেরি দুটি যানবাহন ও যাত্রী নিয়ে দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশে যাচ্ছিল। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় ছয় শতাধিক যানবাহন আটকা পড়ে। বিআইডব্লি¬উটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান বলেন, কুয়াশার মধ্যে পথ দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে সকাল সাতটার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে সকাল নয়টা থেকে ফেরি চলাচল চালু করা হয়।