পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে যাত্রীদের দুর্ভোগ চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে গতকাল সোমবার রাত থেকে যানজট লেগে আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ মঙ্গলবার সন্ধ্যায় পাটুরিয়া ঘাটে তিন কিলোমিটার যানজট চলছে। এতে ঈদে ঘরমুখো যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। সরজমিনে দেখা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে চলাচলকারী পরিবহন ছাড়াও অন্যান্য মহাসড়কে চলাচলকারী লেগুনা, ম্যাক্সি এবং বাসের কারণে পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়ে যায়। যানবাহন শ্রমিকেরা এলোমেলোভাবে মহাসড়কে গাড়ি রাখে। ফলে সড়কে যানজট বেড়ে যায়। বিআইডব্লিউটিসির আরিচার উপ-মহাব্যবস্থাপক কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফুল্লা খান বলেন, ছোট গাড়ি এবং অন্য সড়কে চলাচলকারী গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় যানজট বেড়েছে।