পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ট্রাক পারাপার চলছে, ফেরি বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আজ বুধবার থেকে ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও তা কার্যকর হয়নি। সকাল থেকেই সব ধরনের পণ্যবাহী ট্রাক পারপার অব্যাহত রয়েছে। এদিকে আজ থেকে নৌপথটিতে ১১টি ফেরি চলাচল করার কথা থাকলেও সকাল থেকে আটটি ফেরি চলাচল করছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচার উপমহাব্যবস্থাপকের (ডিজিএম) কার্যালয় সূত্রে জানা গেছে, ফেরি খানজাহন আলী ও ফরিদপুরকে গতকাল মঙ্গলবার পাটুরিয়ায় নিয়ে আসার কথা থাকলেও আজ সকাল নয়টা পর্যন্ত ফেরি ফরিদপুর পাটুরিয়ায় এসে পৌঁছায়নি। অন্যদিকে সাড়ে আট কোটি টাকা ব্যয়ে পুনর্বাসনকাজ শেষে ফেরি খানজাহান আলী পাটুরিয়ায় নিয়ে আসার পর পরই বিকল হয়ে পড়ে। অন্য একটি ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর মাস দুয়েক আগে মেরামতের কাজ শেষে পাটুরিয়ায় আনার পরপরই একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে একটি আইটি জাহাজের (সহায়তাকারী জাহাজ) সহায়তায় শুধু দিনের বেলায় ফেরিটি চালু রাখা হয়। তাই নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ঘোষণা অনুযায়ী এবার ঈদে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১১টি ফেরি চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে।তবে আজ সকালে সরেজমিনে দেখা যায়, পাটুরিয়ায় ঘাটে যানবাহনের তেমন চাপ ছিল না। বাসের পাশাপাশি সব ধরনের পণ্যবাহী ট্রাকও পারাপার হতে দেখা যায়। কিন্তু ভাড়ার অতিরিক্ত টাকা আদায় করে এসব ট্রাক পারাপারের সিরিয়াল দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।বিআইডব্লিউটিসি আরিচা অফিসের ডিজিএম এম এ মতিন বলেন, বাস ও ছোট গাড়ির চাপ না থাকায় ঘাটে আসা ট্রাকগুলো পার করা হচ্ছে। তিনি ফেরি খানজাহান আলী বিকল হয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।