পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে আজ শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে প্রায় দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পাশাপাশি উভয় ঘাটে আটকা পড়ে পাঁচ শতাধিক ট্রাক ও দেড় শতাধিক বাস।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ ও আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুত্ কুমার সাহা জানান, আজ ভোরের দিকে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। একপর্যায়ে সকাল সাতটার দিকে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এ সময় মাঝ নদীতে আটকা পড়ে কেরামত আলী, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামে চারটি ফেরি। পাটুরিয়া ঘাটে আটকা পড়ে করবী এবং দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে আমানত শাহ, এনায়েতপুরী ও কুমারী নামে ফেরিগুলো। এ সময় উভয় ঘাটে আটকা পড়ে পাঁচ শতাধিক ট্রাক ও দেড় শতাধিক বাস। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।