পাটের খেত থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদী গ্রামে পাটের খেত থেকে আজ শনিবার সকালে রিয়াজুল শেখ (১২) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গলায়, বুকে ও হাতে আঘাতের চিহ্ন ছিল। পুলিশের ধারণা, রিয়াজুলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।রিয়াজুল ফরিদপুরের পশ্চিম বিভাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। তার বাবার নাম মজিবর শেখ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে বাড়ি থেকে বের হয় রিয়াজুল। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকাল সাতটার দিকে স্থানীয় কৃষকেরা পাক বিভাগদী গোরস্থান-সংলগ্ন একটি পাটের খেতে তার লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিয়াজুলের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফসারউদ্দীন প্রথম আলো ডটকমে বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।