পাঠক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি মতএই প্রথম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সম্পর্কে কিছু লেখার স্পৃহা জাগল। শুরুতেই রকিবুলকে নিয়ে একপ্রস্ত হয়ে যাক। কিছুদিন আগে প্রথম আলো পত্রিকায় তিনি বলেছেন, ‘দলের প্রয়োজন অনুযায়ী খেলি।’ তিনি যে খেলেন সেটা বোঝা গেছে গত নিউজিল্যান্ড সিরিজে! ব্যাটিং পাওয়ার প্লেতে চরম ব্যর্থ হয়েছেন। নির্বাচকদের উচিত তাঁর পজিশনে অন্য কাউকে বিবেচনা করা। কাপালিকে দলে ফিরিয়ে আনতে পারেন তাঁরা। আগামী বিশ্বকাপে সাকিবই অধিনায়ক থাক, তবে মাশরাফির যেন কোনো সম্মানহানি না হয়।মেহেদী হাসান, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়প্রিয় পাঠক, চিঠি লিখুন ৩০০ শব্দের মধ্যে, কাগজের এক পৃষ্ঠায়, স্পষ্ট অক্ষরে। সেরা চিঠির জন্য পুরস্কার ২০০ টাকার প্রাইজবন্ড। ঠিকানা: স্টেডিয়াম, প্রথম আলোসিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা।