পাঠক কর্নার প্রসঙ্গ খেলার মাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখাপড়ার পাশাপাশি জীবনকে সুঠাম সৌন্দর্যে ভরে তুলতে খেলাধুলার অবদান অনস্বীকার্য। খেলাধুলাকে অর্থবহ করে তোলা এবং জীবনযাত্রার সঙ্গে সম্পৃক্ত করা তথা মেধা বিকাশের সমান্তরালে চলতে দিতে চাইলে প্রশিক্ষণ ও অনুশীলন জরুরি। প্রশিক্ষণের জায়গা ছোট হলেও চলে। কিন্তু অনুশীলনের জন্য দরকার বিস্তৃত, স্বাস্থ্যসম্মত স্থান। এ জন্য উন্মুক্ত মাঠের কোনো বিকল্প নেই। বিশেষ করে ক্রিকেট, হকি, ফুটবল, হা-ডু-ডু, গোল্লাছুট, দাঁড়িয়াবান্ধা এবং ট্র্যাক অ্যান্ড ফিল্ডের খেলা খেলতে উন্মুক্ত, বড় আয়তনের মাঠই ব্যবহার করা হয়। কিন্তু দুঃখের বিষয়, বড় আয়তনের উন্মুক্ত মাঠ দিন দিন কমে আসছে। দখলবাজির খপ্পরে পড়ে কিংবা অসচেতনভাবে নতুন প্রজন্মের ক্রীড়ানুশীলনের দিকটি উপেক্ষা করে মাঠগুলোতে এখন বাসাবাড়ি, হাটবাজার গড়ে তুলছি আমরা। এ দৃশ্য কেবল গত ২৮ মার্চে প্রকাশিত ‘স্টেডিয়াম’ পাতার জামালপুরের দৃশ্যই নয়—সারা দেশেরই প্রতিচ্ছবি। আমরা প্রতিনিয়ত আশঙ্কায় ভুগছি, স্কুল-কলেজ ও মাদ্রাসাসংলগ্ন বড় বড় মাঠ যেখানে ছাত্রছাত্রীর বিনোদনের প্রাণকেন্দ্র, সেসব মাঠ অচিরেই হারিয়ে যাবে। সেখানে খেলাধুলা করা, অনুশীলনের কোনো সুযোগ থাকবে না।আমাদের সামনে এখন চ্যালেঞ্জ সেসব খেলার মাঠ রক্ষা করা। যেগুলো বেহাত হয়েছে কিংবা বেদখল হয়েছে সেসব মাঠ পুনরুদ্ধার করাটাও দায়িত্ব হয়ে পড়েছে। নতুন প্রজন্মের সুস্থতা কামনায় নির্বিঘ্ন অনুশীলনের শর্তেই মাঠগুলো পুনরুদ্ধার করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সদাশয় সরকার উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে।মোহাম্মদ শহীদুল্লাহগৌরীপুর, ময়মনসিংহপ্রিয় পাঠক, চিঠি লিখুন ৩০০ শব্দের মধ্যে, কাগজের এক পৃষ্ঠায়, স্পষ্ট অক্ষরে। সেরা চিঠির জন্য পুরস্কার ২০০ টাকার প্রাইজবন্ড। ঠিকানা: স্টেডিয়াম, প্রথম আলোসিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।