পাঠক কর্নার: সেরা চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাতানো খেলা বন্ধ হোকআগে একটা সময় ছিল, যখন এ দেশে ফুটবলের রমরমা অবস্থা। ফুটবলপ্রেমীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রতিটি খেলায় গ্যালারি দর্শকে টইটম্বুর থাকত। কিন্তু হায়! কালের পরিক্রমায় দেশের ফুটবল আজ যেন অকালে ঝরে যাওয়া ফুল। দেশের ফুটবলের সেই জৌলুশ আর নেই। মুমূর্ষু রোগীকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার মতোই অবস্থা আমাদের ঘরোয়া ফুটবলের। সুদূরপ্রসারী পরিকল্পনা, আর যোগ্য নেতৃত্বের অভাবে দেশের ফুটবল আজ মৃতপ্রায়। ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে আবার যোগ হয়েছে পাতানো খেলা। এমনিতেই এখন দর্শক ফুটবল দেখতে মাঠে যায় না, এরপর যদি পাতানো খেলা হয়, স্বাভাবিকভাবেই দর্শক গাঁটের পয়সা খরচ করে প্রতারিত হতে মাঠে যাবে না। গত বছর রহমতগঞ্জ-শেখ জামালের ম্যাচটি পাতানো ছিল বলে অভিযোগ। বাফুফে আর্থিক জরিমানাও করেছিল দুই দলকে। এ বছরও আবার শেখ জামাল, ব্রাদার্সের গায়েও পাতানো ম্যাচ খেলার কলঙ্ক পড়েছে। এমনকি শেখ জামালের কোচ আবু ইউসুফ বলেছেন, ‘শেখ জামাল, ব্রাদার্স ম্যাচটি ফিক্সিং বললেও দোষারোপ করব না (সূত্র: প্রথম আলো)।’ ফুটবলের এই ক্রান্তিলগ্নে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা ছিল বাফুফের। কিন্তু দুঃখের ব্যাপার, ‘পাতানো খেলা বন্ধ করতে’ বাফুফের যেন কোনো মাথাব্যথা নেই।এ অবস্থায় বাফুফের উচিত, ‘পাতানো খেলার’ সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেশের ফুটবলকে রক্ষা করা। নতুবা আমাদের ঐতিহ্যবাহী ফুটবল হারিয়ে যাবে অন্ধকার থেকে আরও অন্ধকারে।দিবাকর বিশ্বাসইংরেজি বিভাগ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা