পাঠককে খোশ আমদেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোগল সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে সুবাদার ইসলাম খান ১৬১০ সালের বর্ষাকালে ঢাকা এসে পৌঁছান। ঢাকা হয় বাংলা সুবার রাজধানী। রাজধানী ঢাকার ৪০০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত হলো প্রথম আলোর এই বিশেষ মলাট ক্রোড়পত্র।ক্রোড়পত্রের রচনাগুলো কল্পিত হলেও ঐতিহাসিক তথ্যের ওপর ভিত্তি করে রচিত। উদ্ধৃতিচিহ্নে ব্যবহূত ঐতিহাসিক চরিত্রগুলোর বক্তব্যে চেষ্টা করা হয়েছে সত্যনিষ্ঠতা রক্ষার। স্থানাভাবে নাম দেওয়া না গেলেও এ ক্রোড়পত্রে বহু গবেষণাগ্রন্থের সহায়তা নেওয়া হয়েছে। এ সংখ্যার নামা-অনামা লেখাগুলো লিখেছেন মাহবুব আলম, পারভেজ হোসেন, শামীম আমিনুর রহমান, শরিফুজ্জামান, আশীষ-উর-রহমান, জাফর আহমদ রাশেদ, আলীম আজিজ ও সাজ্জাদ শরিফ।