পাঠকের প্রশ্ন, আইনি পরামর্শ
যেকোনো আইনি সমস্যা ও প্রশ্ন থাকলে লিখুন। বিজ্ঞ আইনজীবীরা পরামর্শ দেবেন। ঠিকানা: আইন অধিকার, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল [email protected]মেয়েদের খরচ স্বামীর কাছ থেকে আদায় করব কীভাবে?আমাদের বিয়ের বয়স ১৫ বছর। আমাদের সংসারে তিন মেয়ের মধ্যে বড় মেয়ে নবম শ্রেণীতে পড়ে। আমাদের বিয়ের আগে আমার স্বামীর স্ত্রী-সন্ত্রান ছিল। পরে সামাজিক ও আইনিভাবে তাদের ছাড়াছাড়ি হওয়ার পর প্রথম পক্ষের দুই মেয়ে ও এক ছেলে তাদের বাবার কাছে থাকে। ঘরভিটা ছাড়া অন্য কোনো সম্পদ না থাকলেও সরকারি চাকরিজীবী হওয়ায় আমার বাবা-ভাইয়েরা তাঁদের পছন্দমতো আমাকে বিয়ে দেন। তার প্রথম সংসারের দুই মেয়েকে বিয়ে দেওয়ার পর তারা তাদের মায়ের কাছে চলে যায়। ছেলেটাকে পড়ানোর চেষ্টা করেও পারেনি। সেও মা-বোনদের কাছে চলে যায়। তার পর থেকে আমার সংসারে প্রচণ্ড কলহের সৃষ্টি হয়, যা বর্তমানে কঠিন পরিস্থিতির সৃষ্টি করেছে। পাঁচ বছর ধরে অভাব-অনটন চলছে। অপমান-অপদস্ত হচ্ছি। মেয়েদের খরচ দিতে সে নারাজ। অনেক চেষ্টা করে, লোকজনদের দিয়ে তাকে বুঝিয়েও কোনো লাভ হয়নি। মেয়েদের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করে না সে। বাসায় না থেকে তার কর্মস্থলে থাকে। এবং আমাকে মিথ্যা অপবাদ দিয়ে মানুষের কাছে বদনাম করে বেড়ায়। ঘর না থাকায় বাড়িতে যেতে পারছি না। ঘর করতে বললে সে আমার ভাইদের বলে ঘর করে দিতে। ফলে ভাইয়েরাও তার সঙ্গে যোগাযোগ রাখেন না। মেয়েদের পড়াশোনা, বিয়েশাদি ও ভবিষ্যৎ নিশ্চিত করতে আমার এবং মেয়েদের অধিকার রক্ষায় কী করতে পারি। এ ছাড়া এখন তার অসৎ মনোভাব থেকে কীভাবে মুক্তি পেতে পারি।রহিমা বেগম, ফেনী।পরামর্শ: আপনার স্বামীর কাছ থেকে আপনার ও মেয়েদের ভরণ-পোষণ পেতে আপনি আইনিভাবে দাবিদার। সালিসের মীমাংসায় আপনার স্বামী রাজি না হলে আপনার ও মেয়েদের ভরণ-পোষণ দাবি করে পারিবারিক আদালতে মোকদ্দমা করতে পারেন। আপনার স্বামী কোনো ধরনের মিথ্যা অপবাদ ও হুমকি দিলে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি করে রাখতে পারেন।তালাকের পর আবার সংসার করা যায়?আমি ঢাকায় একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি। ২০১২ সালের ৫ জানুয়ারি পারিবারিকভাবে আমার বিয়ে হয়। এর এক মাসের মধ্যে আমার স্ত্রীর নামে পরকীয়ার দুর্নাম ওঠে। এ কারণে পরিবারের সদস্যদের চাপে আমি স্থানীয় কাজির মাধ্যমে আমার স্ত্রীকে তালাকনামা পাঠিয়ে দিই। কিন্তু আমার স্ত্রী তালাকনামা গ্রহণ করতে অস্বীকৃতি জানালে এটি ফেরত আসে। সে জানায় যে সে এটি গ্রহণ করবে না। এবং সে আমাকে স্বামী হিসেবে মানে। আর আমিও তাকে গ্রহণ করতে চাই। এ অবস্থায় আমি কি তাকে স্বাভাবিকভাবে গ্রহণ করলেই হবে? না তালাক কার্যকর হয়েছে? বা কীভাবে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারি, এ ব্যাপারে আইন অধিকারের মাধ্যমে সঠিক পরামর্শ দিলে আমি কৃতজ্ঞ থাকব।রুবাইয়াত হোসেন, কক্সবাজার।পরামর্শ: আপনি তালাকের নোটিশ পাঠানোর ৯০ দিনের মধ্যে এটি প্রত্যাহার করে নিতে পারেন। এতে আইনি কোনো বাধা নেই। আইন অনুযায়ী, স্ত্রীকে তালাকের নোটিশ পাঠানোর সঙ্গে সঙ্গে স্থানীয় চেয়ারম্যান বা মেয়রের কাছে পাঠাতে হয়। তখন সালিস পরিষদ নিজেদের মধ্যে মীমাংসার চেষ্টা করবে। আপনারা সালিসের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করে ইদ্দতকালীন সময়ের মধ্যে আবার সংসার করতে পারেন।পরামর্শ দিয়েছেন— এলিনা খানআইনজীবী ও মানবাধিকারকর্মি