পাঠকের প্রশ্ন, আইনি পরামর্শ
যেকোনো আইনি সমস্যা ও প্রশ্ন থাকলে লিখুন। বিজ্ঞ আইনজীবীরা পরামর্শ দেবেন। ঠিকানা: আইন অধিকার, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।ain@pৎothom-alo.infoছেলের ভরণপোষণ পাব কীভাবে?প্রশ্ন: আমার বিয়ে হয়েছে প্রায় সাড়ে তিন বছর। বর্তমানে আমার একটি ছেলেসন্তানও আছে। বিয়ের পর থেকে আমি স্বামীকে নিয়ে বড় একটি সমস্যা ও দুঃখে আছি। আমার স্বামী একজন পুরোনো মাদকসেবী। শুনেছি সে নাকি বিয়ের আগে থেকেই মাদক সেবন করত। ঘর-সংসার বা সন্তানের ভবিষ্যৎ নিয়ে তার কোনো মাথাব্যথা নেই। কোথায় যায়, কী করে, তা-ও কিছু জানি না। শ্বশুর জীবিত থাকলেও বলতে গেলে ছেলের ওপর তাঁর কোনো নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব আছে বলে মনে হয় না। সব জেনেশুনে কেন জানি শ্বশুরও ছেলেকে ভালো পথে ফিরিয়ে আনার কোনো চেষ্টা করছেন না। আমিও অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছি। এদিকে ঘরে আছেন সৎশাশুড়ি। তাঁর অধীনে সংসারজীবন চালাতে গিয়েও আমি বাড়তি আরেকটি সমস্যা ও জ্বালায় আছি। সবকিছু মিলে আমি স্বামী, সৎশাশুড়ি ও শ্বশুরকে নিয়ে মহা দুর্যোগে আছি। ফলে উপায়ন্তর না দেখে আমি শেষ পর্যন্ত বাবার বাড়িতে চলে আসি এবং তার সঙ্গে আর ঘর-সংসার না করে তাকে ত্যাগ করারও নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এখন আমার প্রশ্ন, এ সিদ্ধান্ত কার্যকরে সহজ পথ কী? ইসলামি ফরায়েজ মতে আমার পাওনা ও ছেলের দায়দায়িত্ব এবং তার ভরণপোষণ ও ভবিষ্যৎ জিম্মাদারি সম্পর্কে বিস্তারিত আইনি ব্যাখ্যা দেবেন কি?সালমা খাতুন, চট্টগ্রাম।পরামর্শ: আপনি যদি আপনার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটাতে চান, তা হলে আইন অনুযায়ী আপনি তা করতে পারেন। আপনাকে বিয়ের কাবিননামায় ১৮ নম্বর ঘরে তালাক প্রদানের ক্ষমতা দেওয়া আছে কি না, তা দেখতে হবে। যদি আপনাকে ক্ষমতা দেওয়া হয়ে থাকে, তা হলে আপনি কাজির মাধ্যমে সরাসরি তালাক দিতে পারেন। আর যদি ক্ষমতা দেওয়া না থাকে, তাহলে পারিবারিক আদালতের মাধ্যমে বিচ্ছেদ চাইতে হবে। তালাক কার্যকর হয়ে গেলেও আপনার ছেলে তার প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত ভরণপোষণ তার বাবার কাছ থেকে পেতে হকদার। আপনিও বকেয়া ভরণপোষণ পেতে হকদার এবং তালাকের নোটিশ পাঠানোর পর ইদ্দতকালীন ভরণপোষণও আপনার স্বামীর কাছ থেকে দাবি করতে পারেন। এ ছাড়া দেনমোহরের টাকাও আপনার স্বামীর কাছ থেকে আদায় করতে পারেন। এ জন্য পারিবারিক আদালতের আশ্রয় নিতে পারেন। আপনার ছেলের সাত বছর হওয়া পর্যন্ত আপনি তার তত্ত্বাবধান করার ক্ষমতা রাখেন। কিন্তু আপনি অন্যত্র বিয়ে করলে তত্ত্বাবধানের ক্ষমতা হারাবেন। পরামর্শ দিয়েছেন—রফিকুর রহমান পাটওয়ারীসাবেক জেলা ও দায়রা জজ