পাঠকের প্রশ্ন, আইনি পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো আইনি সমস্যা ও প্রশ্ন থাকলে লিখুন। বিজ্ঞ আইনজীবীরা পরামর্শ দেবেন। ঠিকানা: আইন অধিকার, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। [email protected]অর্পিত সম্পত্তির মালিক হবেন কে?১. “ক” তফসিলভুক্ত তালিকায় বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির জন্য কোর্ট অব সিভিল প্রসিডিউর (সংশোধন) বিল ২০১২এবং অর্পিত সম্পত্তির দাবির সমর্থনে আবেদনের সময়সীমা বাড়াতে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল জাতীয় সংসদে পাস হয়েছে কি না?২. অর্পিত সম্পত্তির তালিকা-সম্পর্কিত গেজেট প্রকাশের পরবর্তী ৩০০ দিনের মধ্যে জমির মালিককে বা তাদের দাবির সমর্থনে আবেদন করতে পারবেন, কিন্তু জমির মালিক বা উত্তরাধিকার যদি ৩০০ দিন পরে আবেদন করেন তাহলে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন কি না?৩. এবং অন্য কোনো ব্যক্তির কাছে যদি জমি বিক্রি করেন তাহলে বিক্রি করতে পারবেন কি না? ওই জমিতে এখন যারা ভোগদখলে রয়েছে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করে রেজিস্ট্রেশন করে যদি দলিল দেয় তাহলে করতে পারবে কি না?৪. এবং উত্তরাধিকার প্রমাণের জন্য বাংলাদেশের উত্তরাধিকারের কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে? ৫. এবং ওই অর্পিত সম্পত্তির মালিক হবেন কে? যারা ভোগদখলে আছে তারা নাকি সরকার?মো. আমান, ঢাকাপরামর্শ: ১.“ক” তফসিলভুক্ত তালিকায় বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির কোনো সুযোগ রাখা হয়নি। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন (সংশোধনসহ) ২০০১-এ রাখা হয়নি। তাই উক্ত রূপ বিরোধ নিষ্পত্তির জন্য কোর্ট অব সিভিল প্রসিডিউর (সংশোধন বিল), ২০১২ সংসদে উত্থাপিত হয়নি। পাসও হয়নি। ২. অর্পিত সম্পত্তির তালিকা-সম্পর্কিত গেজেট প্রকাশের পরবর্তী ৩০০ দিনের মধ্যে অর্পিত সম্পত্তির মালিকানা সমর্থনে আবেদন করা যেতে পারে বলে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন-২০০১ এ ৯ (১) ধারায় উল্লেখ করা আছে। তবে এর পরও আবেদন করা যাবে না এমন কোনো বিধিনিষেধ নেই। তবে এ ক্ষেত্রে লক্ষণীয়, বিদ্যমান আইনে অসংগতিও রয়েছে। কেননা, যদিও আইনে ৩০০ দিনের মধ্যে অবশ্যই আবেদন করতে হবে এমন কোনো কিছুর উল্লেখ নেই। তবে আইনের ২১ ধারায় বলা আছে মালিকানা সমর্থনে আবেদন করা না হলে তা সরকারি সম্পত্তি হিসেবে গণ্য হবে। কোনো সম্পত্তি যদি “ক” বা “খ” তফসিলের যেকোনো তফসিলে হোক অর্পিত সম্পত্তি হিসেবে গণ্য করে তালিকাভুক্ত হয়েছে তা অবমুক্ত না হওয়া পর্যন্ত কেউই অন্য কোনো ব্যক্তির কাছে সম্পত্তি বিক্রি করতে পারবেন না। ৩. কোনোভাবেই পারবে না। ৪. উত্তরাধিকার প্রমাণের জন্য মূল মালিকের উত্তরাধিকার-সংক্রান্তে যাবতীয় দলিল প্রয়োজন হবে। ৫. অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন-২০০১ (সংশোধনসহ) এ মালিকের সংজ্ঞা সংজ্ঞায়িত রয়েছে। যেখানে বলা হয়েছে, মালিক হলো মূল মালিক বা তার উত্তরাধিকার বা তার স্বার্থাধিকার (সাকসেসর ইন ইন্টারেস্ট) বা উত্তরাধিকার সূত্রসহ অংশীদার যারা ইজারামূলে বা যেকোনোভাবে সম্পত্তির দখলে রয়েছে। পরামর্শ দিয়েছেন:রানা দাশ গুপ্তআইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট