পাঠকের প্রশ্ন, আইনি পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার বকেয়া বেতন পেতে কী করব?আমার বাবা একটি বেসরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ আমার বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে এক কাল্পনিক সভা দেখিয়ে ২০০৪ সালের ২৮ মে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে কতগুলো মিথ্যা মামলা দায়ের করে। প্রতিটি মামলা শুনানি শেষে মিথ্যা প্রমাণিত হওয়ায় বাবা তা থেকে অব্যাহতি পান। ২০০৮ সালে মামলার রায় এবং সরকারিভাবে গঠিত তদন্ত কমিটির তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ায় চার্জ ফিরে পান। এই সাড়ে চার বছর পরিচালনা পর্ষদ বেআইনিভাবে তাঁর নামে বরাদ্দকৃত খোরপোশ ভাতার অর্থ উত্তোলন করতে দেয়নি। উল্লেখ্য, বাবার এমপিও বন্ধ হয়নি। আমার প্রশ্ন, এই ৪৮ মাসের বকেয়া বেতন-ভাতাদি পেতে হলে কী করা যেতে পারে? আমজাদ হোসাইন, ঢাকা।পরামর্শ: আপনার প্রশ্ন থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে না, আপনার বাবা কোন অংশের জন্য প্রতিকার চান। বিদ্যালয়টি যদি এমপিওভুক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগে রিট দায়ের করতে পারেন। অন্যথায় দেওয়ানি মোকদ্দমা দায়ের করে প্রতিকার চাইতে পারেন।চাকরি ফিরে পেতে কী করণীয়?আমি ২০০৪ সালের ৩ এপ্রিল বাংলাদেশ বিমানবাহিনীতে এমওডিসি শাখায় ভর্তি হই। আমি তখন এইচএসসি পাস ছিলাম। চাকরিতে ভর্তির যোগ্যতা চাওয়া হয় অষ্টম শ্রেণী পাস। তাই আমি অষ্টম শ্রেণী পাসের সনদ দিয়ে ভর্তি হই। যেহেতু এসএসসি পাস করার পর অষ্টম শ্রেণীর সনদ দেওয়া হয় না, তাই ডাকনামেও ভুল জন্ম-তারিখের সনদ ব্যবহার করি। পাঁচ বছর চাকরি করার পর প্রতিহিংসামূলক একজন এ অভিযোগ লিখিতভাবে বিমান সদর গোয়েন্দা বিভাগকে জানায়। আমাকে দোষী করা হয়। আমি আমার দোষ স্বীকার করি এবং চাকরি করার ইচ্ছা প্রকাশ করি। কিন্তু বিমান সদর Application of The Provision of Rule 191 (15) (C) of AF Act Rules 1957 অধীনে আমাকে ডিসচার্জ করে ২৭ জুন ২০০৯ সালে। আমাকে তিন মাস অবসরকালীন ছুটি দেওয়া হয়। উল্লেখ্য, আমি ছয় মাস ট্রেনিং ও তিন মাস প্রমোশন কোর্স সফলভাবে শেষ করি। ভর্তির সময় এসএসসি সনদ অনুযায়ী চাকরির বয়স ছিল। এখন কি আমি শ্রম আদালতে মামলা করে চাকরি ফিরে পেতে পারব? শুকদেব কুমার মোদক ঝিনাইদহ। পরামর্শ: বিমানবাহিনীতে চাকরিসংক্রান্ত কোনো বিষয়ে প্রতিকার বিমানবাহিনীর নিজস্ব আইন ও বিধি দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই সাধারণ আইনে প্রতিকার চাওয়ার সুযোগ আপনার নেই। পরামর্শ দিয়েছেনকাজী জাহেদ ইকবাল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট