পাঠকের প্রশ্ন, আইনি পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের অধিকার ফিরিয়ে আনব কীভাবেআমার মায়েরা সাত বোন, দুই ভাই। নানি মারা গেছেন। তিনি বেঁচে থাকতে নানা আমার নানির সব জমি বিক্রি করে দেন। কিন্তু নানার ২০ বিঘার মতো জমি ঠিকই রেখে দেন।তিনি যখন বুঝতে পারলেন তাঁর মেয়েদের জমির অংশ দিলে ছেলেদের অংশ কমে যাচ্ছে, তখন নানা সব জমি তাঁর দুই ছেলের নামে লিখে দেন। এবং তাঁর সাত মেয়েকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করেন। তাই আমি জানতে চাই, আমার নানার সম্পত্তিতে মায়ের অধিকার ফিরিয়ে আনার কোনো রাস্তা আছে কি?মুকুল সাহেব নাটোর। পরামর্শ: নানা যদি তাঁর সম্পত্তি ছেলেদের দান করে দিয়ে থাকেন এবং এই সম্পত্তি যদি ছেলেদের নামে হস্তান্তর করে থাকেন, তাহলে এই সম্পত্তির মালিক নানার ছেলেরা। এখানে লিখে দেওয়া বলতে কী দান বোঝাচ্ছেন? যদি দান করে দিয়ে থাকেন, তাহলে কিছু করার নেই।পদোন্নতি পেতে কী করবআমি একটি ব্যাংকের সোহাগপুর শাখা, সিরাজগঞ্জের ম্যানেজার। আমি একজন মুক্তিযোদ্ধা। বিগত জোট সরকারের সময় আমার চেয়ে কম যোগ্যতাসম্পন্ন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। আমাকে পদোন্নতি না দিয়ে বঞ্চিত করা হয়েছে। ব্যাংকের চাকরিবিধি অনুসারে সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন-নিবেদন করা যায় না। আমি বিধিসম্মতভাবে কী করে আমার অধিকার প্রতিষ্ঠিত করতে পারব।দেবেশ চন্দ্র সান্যালম্যানেজার, সিরাজগঞ্জপরামর্শ: আপনি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারেন। এতে কাজ না হলে আপনি প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করে প্রতিকার চাইতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনার স্পষ্টত মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, তাহলে হাইকোর্টে রিট দায়ের করতে পারেন।জমির অংশ কীভাবে পাববাবা আমাদের তিন ভাইকে দানপত্রের মাধ্যমে সম্পত্তি লিখে দেন। আমি আমার অংশের নাম খারিজ করিয়েছি। কিন্তু আমার ভাইয়েরা আমাকে না জানিয়ে বণ্টননামা দলিল করে এবং আমার প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করে। আমি এখন কী করতে পারি?শ্যামল কুমার, নরসিংদী।পরামর্শ: আপনার বাবার দানপত্র জালিয়াতি করলে আপনার ভাইদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা করতে পারেন। আপনার বাবা জীবিত না মৃত, তা উল্লেখ করেননি। যদি জীবিত না থাকেন, তাহলে বাটোয়ারা মামলা করতে পারেন আদালতে। বাবা জীবিত থাকা অবস্থায় বণ্টননামা আপনার ভাইয়েরা করতে পারেন না। এর বিরুদ্ধে দেওয়ানি আদালতে প্রতিকার চাইতে পারেন।পরামর্শ দিয়েছেনকাজী জাহেদ ইকবালআইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট