পাঠ্য বইয়ের বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেটশুরুতেই সব শিক্ষার্থীর প্রতি আমার শুভকামনা, যেন তারা ভালো ফলের অধিকারী হয়। সময় যেহেতু একেবারেই অল্প, তাই এখন রিভিশনের বিকল্প নেই। সব শিক্ষার্থীকেই টেক্সট বই ভালো করে পড়তে হবে। কেননা সৃজনশীল পদ্ধতিতে অনুষ্ঠিত পরীক্ষায় ভালো করতে হলে টেক্সট বইয়ের বিকল্প নেই।প্রিয় ছাত্রছাত্রী, এখন বেশি রাত জেগে পড়া একেবারেই উচিত হবে না। খাওয়া-ঘুম নিয়মিত হতে হবে, সঙ্গে থাকবে অল্পস্বল্প বিনোদনও। আরেকটি কথা, বেশি বেশি রিভিশনের সঙ্গে প্রশ্নের উত্তর খাতায় লিখে অনুশীলন করতে হবে। এতে ভুল সংশোধন ও সময় ব্যবস্থাপনা দুটোই একসঙ্গে হবে। আবারও তোমাদের প্রতি শুভকামনা। সবাই ভালো ফল করো। আলোকিত হও।