পাঠ্যবই পড়ো ভালো করে, তবেই বেশিনম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী শিক্ষিকাসেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা।বাংলা প্রথম পত্রে ১০০ নম্বর পরীক্ষা দেবে। এর মধ্যে ৬০ নন্বরের সৃজনশীল প্রশ্নপত্রের মাধ্যমে এবং ৪০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নের মাধ্যমে পরীক্ষা হবে। সৃজনশীল অংশে ‘ক’ এবং ‘খ’ দুটি বিভাগ থাকবে। পাঠ্যপুস্তকের গদ্যগুলোর মধ্য থেকে মোট পাঁচটি প্রশ্ন ‘ক’ বিভাগের থাকবে এবং ‘খ’ বিভাগে পদ্য থেকে চারটি প্রশ্ন থাকবে। প্রতিটি বিভাগ থেকে অন্তত দুটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য ১০ নম্বর বরাদ্দ থাকবে।একটি সৃজনশীল প্রশ্নের শুরুতে একটি উদ্দীপক থাকে এবং তারপর চারটি প্রশ্ন দেওয়া থাকে। সৃজনশীল প্রশ্নের প্রথম অংশটি ‘ক’। এই প্রশ্নের উত্তর সহজ ও স্মৃতিনির্ভর। বইয়ে এর উত্তর সরাসরি থাকে। শিক্ষার্থী স্মরণ করে খাতায় লিখবে। উদ্দীপকে ‘ক’ প্রশ্নের উত্তর থাকবে না। এ প্রশ্নের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে। সৃজনশীল প্রশ্নের দ্বিতীয় অংশ ‘খ’ হলো অনুধাবন স্তরের প্রশ্ন। এ ধরনের প্রশ্নের উত্তর সরাসরি বইতে থাকে না। বইয়ের বিষয়টি জানতে চাওয়া হয়, শিক্ষার্থী বিষয়বস্তুটিকে নিজের ভাষায় বর্ণনা করে লিখবে। প্রশ্নের এই অংশের জন্য ২ নম্বর বরাদ্দ থাকবে। প্রশ্নের তৃতীয় অংশটি ‘গ’ প্রয়োগ স্তরের প্রশ্ন। পাঠ্যপুস্তকের তথ্যকে স্মরণ করে বুঝে সেটি উদ্দীপকের নতুন পরিস্থিতির সঙ্গে শিক্ষার্থী মেলাতে পারছে কি না সেটি এই স্তরে যাচাই করা হয়। এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর ৩।সৃজনশীল প্রশ্নের চতুর্থ অংশটি ‘ঘ’ হচ্ছে উচ্চতর দক্ষতার প্রশ্ন। শিক্ষার্থীকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিজের বিচার-বিবেচনা করার দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা দেখাতে হবে। প্রশ্নের চতুর্থ অংশটির জন্য ৪ নম্বর বরাদ্দ থাকবে।আগে বহুনির্বাচনী প্রশ্নের মাধ্যমে শুধু জ্ঞানদক্ষতা যাচাই করা হতো। কিন্তু নতুন পদ্ধতিতে বহুনির্বাচনী প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তনদক্ষতার বিভিন্ন স্তর পরিমাপ করা হয়। সে জন্য পাঠ্যপুস্তকের সব বিষয়কে বুঝে না পড়লে সব বহুনির্বাচনী প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া কঠিন হবে। মোট ৪০টি বহুনির্বাচনী প্রশ্নকে সাধারণ নির্বাচনী প্রশ্ন, বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন এবং অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন—এই তিন ভাগে ভাগ করা হয়েছে। সাধারণ বহুনির্বাচনী প্রশ্নে চারটি বিকল্প উত্তর থাকবে, তার থেকে একটি বাছাই করতে হবে। বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নে তিনটি তথ্য দেওয়া থাকবে, যার মধ্যে একটি বা একাধিক সঠিক উত্তর হতে পারে। এই তিনটি তথ্যসম্পর্কিত চারটি বিকল্প উত্তর থেকে শিক্ষার্থীকে একটি বাছাই করতে হবে। অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নে একটি উদ্দীপক দেওয়া থাকবে, যার সঙ্গে সম্পর্কিত একাধিক প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলো থেকে শিক্ষার্থীকে সঠিক উত্তরটি বাছাই করতে হবে। পাঠ্যপুস্তকের অন্তর্গত গল্প, প্রবন্ধ, কবিতা প্রভৃতি পাঠ্যবিষয়ের শিরোনাম থেকে শুরু করে অনুশীলনীর আগে পর্যন্ত সব অংশই ছাত্রদের জন্য পাঠ্য। এই সম্পূর্ণ অংশের যেকোনো স্থান থেকেই প্রশ্ন আসতে পারে। পাঠ্য বিষয়ের নাম, কবি ও লেখকের নাম, সেগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, এগুলো নির্ভুল বানানসহ ভালোভাবে জেনে রাখতে হবে।পরীক্ষায় ভালো ফল করার জন্য অবশ্যই উত্তরপত্র লেখার সময় যত্নবান হতে হবে। যে প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে জানা আছে, সেগুলো অবশ্যই আগে লিখবে। প্রথম থেকে লেখা এমনভাবে শুরু করতে হবে, যাতে শেষে গিয়ে তাড়াতাড়ি হয়। হাতের লেখা যেন স্পষ্ট হয়। পরীক্ষকের বুঝতে যেন অসুবিধা না হয়। খাতায় অবশ্যই মার্জিন দেবে। পরীক্ষার আগে যেটুকু সময় আছে, খুব মনোযোগ দিয়ে পাঠ্যবই পড়বে।