পাঠ্যসূচিতে গীতা অন্তর্ভুক্ত করবে কর্ণাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী ডি ভি সদানন্দ গোদা প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের পাঠ্যসূচিতে ভগবদগীতা চালু করার ঘোষণা দিয়েছেন। তবে এ জন্য তিনি জনগণের কাছ থেকে মতামত নেবেন বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী গোদা সাংবাদিকদের বলেন, পাঠ্যসূচিতে ভগবদগীতা অধ্যয়ন চালু করা হবে। গোদা এর পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, ভগবদগীতা কোনো বিশেষ ধর্মগ্রন্থ নয়। এটি নিয়ে সমাজে কোনো বিতর্ক তৈরি হোক, সেটাও তিনি চান না।মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সমাজের সর্বস্তরের লোকই গীতাকে স্কুলের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেবেন। মধ্য প্রদেশে এর মধ্যেই গীতা পড়ানো হচ্ছে বলে তিনি জানান।এর আগে গত বছর প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী বিশ্বেশ্বর হেজ কারগেই পশ্চিমবঙ্গের কোলার শহরের স্কুলগুলোতে গীতা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার কথা বলেন। তবে সে সময় বিরোধিতার মুখে এটি ভেস্তে যায়।