পাতানো নির্বাচনের পরিকল্পনা সফল হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহপালিত বিরোধী দল বানিয়ে সরকার পাতানো নির্বাচন দেওয়ার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, অতীতে স্বৈরাচারী এরশাদও একই পরিকল্পনা করেছিলেন, যা সফল হয়নি। এবারও সে পরিকল্পনা সফল হবে না।বিএনপির সাবেক মহাসচিব আবদুুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার আয়োজিত এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ এসব কথা বলেন। ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ রাজধানীর একটি হোটেলে ওই আলোচনার আয়োজন করে।খন্দকার মোশাররফ বলেন, নির্বাচন অনিশ্চিত হয়ে গেছে। সুষ্ঠু নির্বাচন হলে নিজেদের জামানত থাকবে না বুঝতে পেরে আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে পাতানো নির্বাচন করার পরিকল্পনা করছে। এ পরিকল্পনা ব্যর্থ করতে তিনি আবদুস সালামের মতো সাহস ও দৃঢ়তা নিয়ে অগ্রসর হতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। সরকারি বা বিরোধী উভয় দলেই এখন আবদুস সালাম তালুকদারের মতো নেতার অভাব দেখা যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস আবদুস সালাম তালুকদারের সময়ের বিএনপির সঙ্গে বর্তমান বিএনপির তুলনা করে বলেন, এখন অনেক সত্যি কথা বলতে ভয় লাগে। সরকার বা আওয়ামী লীগ নয়, নিজেদের দলকেই ভয় লাগে। পুলিশের চেয়ে দলের ভয়েই তিনি বেশি অস্থির বলেও এ সময় মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘কী কারণে আজ আওয়ামী লীগ বলতে পারে বিএনপির আন্দোলনের ক্ষমতা নেই। আবদুস সালাম তালুকদারকে অনুসরণ করে এর দাঁতভাঙা জবাব দিতে হবে।’তালুকদার স্মৃতি সংসদের চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার সংসদের সাধারণ সম্পাদক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ আলোচনায় অংশ নেন।