পাত্রের বয়স ১২০, পাত্রী ৬০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর আবদুল নূরের বয়স ১২০, কনে সামোই বিবির ৬০। বরের স্ত্রী-বিয়োগ হয়েছে ২০০৫ সালে। কনে বিধবা। কনের বাড়ি ভারতের উত্তর ত্রিপুরার ফুলবাড়ী গ্রামে। আর বরের বাড়ি আসামের শিলচরের পাথর কান্তি ব্লকে (ইউনিয়ন)।সম্প্রতি আবদুল নূরের বিয়ে হয়েছে ঘটা করেই। এ জন্য ৫০০ গ্রামবাসীকে আমন্ত্রণ করে খাওয়ানো হয়েছে। বিয়ে হয়েছে কাজি ডেকে মুসলিম আইন মেনে। বর আবদুল নূরের স্ত্রী সালিমা খাতুনের মৃত্যু হয় ২০০৫ সালে। এরপর নূর তাঁর বড় ছেলেকে ডেকে দ্বিতীয় বিয়ের আগ্রহের কথা জানান। বড় ছেলে ও আত্মীয়স্বজনেরা এতে আপত্তি না করে পাত্রী খোঁজা শুরু করেন। অবশেষে ছয় বছর পর নূরের মনের মতো পাত্রী পাওয়া যায়। নূরের পরিবারের সদস্য এখন ১২২ জন। রয়েছে ছেলেমেয়ে, নাতি-নাতনিসহ অনেক আত্মীয়স্বজন।