পাথর থেকে জিয়ার নাম মুছে ফেললেও মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না: জয়নাল আবেদীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন বলেছেন, আওয়ামী লীগ পঞ্চম সংশোধনী বাতিল করে পাথর থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেললেও কোটি কোটি মানুষের মন থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে পারবে না। আওয়ামী লীগ চতুর্থ সংশোধনী করার কারণেই জিয়াউর রহমান পঞ্চম সংশোধনী করতে বাধ্য হয়েছিলেন। আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জে ভাসানী মিলনায়তনে পাবনা ও সিরাজগঞ্জের বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জয়নাল আবদিন সরকারি দলকে ইঙ্গিত করে বলেন, সেনাবাহিনীকে নিশ্চিহ্ন করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। তাদের কারণে ৫৭ জন সেনা কর্মকর্তাকে জীবন দিতে হয়েছে। তিনি আরও বলেন, বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুজ্জামান বলেন, শেখ মুজিবুর রহমান আর শহীদ জিয়াউর রহমানের মধ্যে পার্থক্য হচ্ছে শেখ মুজিবুর রহমান গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করেছিলেন, আর জিয়াউর রহমান গণতন্ত্র পুনরুদ্ধার করে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন।সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সাংসদ আবদুল মোমিন তালুকদার, কেন্দ্রীয় কমিটির সহ-পল্লি উন্নয়নবিষয়ক সম্পাদক সাংসদ মোজাহার আলী প্রধান, সহ-গ্রাম সরকারবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, কেন্দ্রীয় নেতা ও স্থানীয় সাংসদ রুমানা মাহমুদ প্রমুখ। সভায় পাবনা ও সিরাজগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১১২ জন প্রতিনিধি অংশ নেন।