পাথরঘাটায় বিএনপি-জামায়াতের পাঁচ নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা থানা পুলিশ আজ শনিবার দুপুরে বিএনপি ও জামায়াতে ইসলামীর পাঁচজন নেতা-কর্মীকে আটক করেছে। বিএনপি ও জামায়াতের ডাকা কাল রোববারের হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় তাঁদের আটক করা হয়েছে।আটক ব্যক্তিরা হলেন পাথরঘাটা পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা বজলুর রহমান, পৌর জামায়াতের সদস্য মুহাম্মদ আজগর আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাচ্চু রহমান, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম সিকদার ও উপজেলা ছাত্রদল কর্মী ইমু হাওলাদার।পুলিশ জানায়, আজ বেলা ১১টা থেকে একটা পর্যন্ত পাথরঘাটা থানা পুলিশ পৌর শহরের রাসেল স্কয়ার ও ঈমান আলী সড়কে পৃথক অভিযান চালিয়ে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের আটক করে।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দে পাঁচজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, হরতালের দিন নাশকতা সৃষ্টির জন্য বিএনপি ও জামায়াতের ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী গত শুক্রবার রাতে শহরের অজ্ঞাত স্থানে গোপন বৈঠক করেন। ওই বৈঠকের সূত্র ধরে তাঁদের আটক করা হয়েছে।