পাথরঘাটায় সুন্দরী কাঠবোঝাই ট্রলার আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের বড়াইয়ের চর এলাকা থেকে সুন্দরী কাঠবোঝাই একটি ট্রলারসহ সাত ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। আজ বৃহস্পতিবার দুপুরে ট্রলারটিকে কোস্টগার্ডের সদস্যরা আটক করেন। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ইসতিয়াক আহম্মেদ বিকেলে মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, গ্রেপ্তার করা সাতজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।