পানবাড়ীতে বিজিবি-বিএসএফ বৈঠক চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের রেস্ট হাউসে বিজিবি ও বিএসফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় এ বৈঠক শুরু হয়। চলবে বেলা তিনটা পর্যন্ত।বৈঠকে বিজিবির সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল নেয়ামুল ইসলাম ফাতেমী (বীর প্রতীক)। আর বিএসএফের পক্ষে জলপাইগুড়ি সেক্টর বিএসএফের ডিআইজি ব্রিগেডিয়ার জেনারেল গাজিন্দার সিং রাথুর।আজকের বৈঠকে তিনবিঘা করিডর দিয়ে দহগ্রাম থেকে পাটগ্রামে গবাদিপশুর অবাধ যাতায়াত, দহগ্রামে বাস চলাচল ও চেকিং সমস্যা নিয়ে আলোচনা হওয়ার কথা।