পানশালায় মেয়েকে ফেলে গিয়েছিলেন ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানশালায় গিয়ে পান করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তারপর তিনি যখন ওই পানশালা ত্যাগ করলেন, ফেলে গেলেন আট বছরের মেয়ে ন্যান্সিকে। এতে অবশ্য বিপত্তি ঘটেনি। কিন্তু এ ঘটনা জন্ম দিয়েছে মুখরোচক গল্পের।প্রায় দুই মাস আগের ঘটনা। কোনো এক রোববার দুপুরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, স্ত্রী সামান্তা ও আট বছরের মেয়ে ন্যান্সিকে ওই পানশালায় যান। সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরা।পান শেষে সবাই যে যাঁর মতো গন্তব্যে যান। ডেভিড ক্যামেরন ও সামান্তা ফেরেন তাঁদের সরকারি বাসভবনে। তখন টনক নড়ে তাঁদের ন্যান্সি নেই সঙ্গে। তখন ক্যামেরনের মাথায় আকাশ ভেঙে পড়ে। মুহূর্তেই তিনি ফোন করেন ওই পানশালায়। তাঁকে নিশ্চিত করা হয়, ন্যান্সি নিরাপদ ও সুস্থ আছে।পরে ক্যামেরন নিজেই ওই পানশালায় গিয়ে নিয়ে আসেন মেয়ে ন্যান্সিকে। জানা যায়, ন্যান্সি প্রসাধন কক্ষে যাওয়ায় পানশালা থেকে ফেরার পথে তাঁর কথা কারও মনে ছিল না। ডাউনিং স্ট্রিটের দপ্তর থেকে আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে। সান পত্রিকায় প্রকাশিত খবরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, এ ঘটনা ক্যামেরনের সমালোচনায় নতুন করে রশদ জোগাবে এবং ভবিষ্যতে তাঁকে বেশ ভোগাবে।