পানামার সাবেক স্বৈরশাসক নোরিয়েগার ৭ বছরের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানামার সাবেক স্বৈরশাসক ম্যানুয়েল নোরিয়েগাকে ফ্রান্সের একটি আদালত সাত বছরের কারাদণ্ড দিয়েছেন। আশির দশকে ফ্রান্সের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি ইউরো ও সম্পত্তি পাচারের দায়ে গতকাল বুধবার এই দণ্ড দেওয়া হয়।৭৬ বছর বয়সী এই সাবেক জেনারেল যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালান, অর্থ পাচার ও অপরাধ চক্র চালানোর দায়ে জেল খাটছিলেন। যুক্তরাষ্ট্র তাঁকে পুনর্বিচারের জন্য গত এপ্রিলে ফ্রান্সের কাছে হস্তান্তর করে। কলম্বিয়ার মাদক চক্রগুলো থেকে প্রাপ্ত অর্থ পাচারের জন্য ১৯৯৯ সালে ফ্রান্সে তাঁর অনুপস্থিতিতেই বিচার হয়।প্যারিসের আদালতটি নোরিয়েগার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২৩ লাখ ইউরো বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন এবং ১০ লাখ ইউরো ক্ষতিপূরণ হিসেবে পানামাকে দেওয়ার নির্দেশ দেন।