পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডা এলাকার সাতারকুলে আজ রোববার দুপুর ১২টার দিকে পানিতে ডুবে রুদ্র শাহরিয়ার (১০) নামে এক শিশু মারা গেছে। সে বাকপ্রতিবন্ধী ছিল বলে পরিবার জানিয়েছে। শিশুটির বাবা কামালউদ্দিন বলেন, রুদ্র শাহরিয়ার সকালে বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে বাসার কাছের একটি ঝিল থেকে তাকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল ক্যাম্পের দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক মোজাম্মেল হক জানান, পরিবার চাইলে লাশের ময়নাতদন্ত করা হবে।