পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার বিপেন রায়ের পাড়া এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায় পুকুরে ডুবে রানী আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে কয়েকজন কিশোর বিপেন রায়ের পাড়া এলাকার একটি মাঠে ফুটবল খেলছিল। একপর্যায়ে ফুটবলটি পুকুরের কাছে গিয়ে পড়ে। এ সময় তারা ফুটবল আনতে গিয়ে রানীর লাশ পুকুরে ভাসতে দেখে। রানীর পরিবারকে খবর দিলে তারা পুকুর থেকে লাশ উদ্ধার করে।রানীর স্বজনেরা জানান, গতকাল বিকেল চারটার দিকে বিপেন রায়ের পাড়া এলাকায় নানাবাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলতে যায় রানী। এরপর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে সন্ধ্যায় স্থানীয় কয়েকজন কিশোরের মাধ্যমে তাঁরা রানীর ভাসমান লাশের খবর পান।