পানির জন্য...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন দিন ধরে মাগুরা পুলিশ লাইনের পুলিশ ব্যারাক, অফিসার্স কোয়ার্টার, মসজিদ ও স্কুলে পানি নেই। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দুটি গাড়িতে শতাধিক পুলিশ সদস্য এসে শহরের ঢাকা রোডে গণপূর্ত অফিসের সামনে অবস্থান নেন। প্রায় আধা ঘণ্টা সেখানে তাঁরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পানির জন্য প্রতিবাদ জানিয়ে চলে যান। পুলিশ সুপার প্রলয় চিসিম ঘটনা নিশ্চিত করে বলেন, পুলিশ লাইন গত তিন দিন পানিশূন্য। গণপূর্ত বিভাগের স্থানীয় নির্বাহী প্রকৌশলী গোলাম সরোয়ার বিশ্বাস বলেন, পানি নেই এ কথা তাঁরা আমাকে জানাননি। মাগুরা প্রতিনিধি