পানির ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর এলিফ্যান্ট রোডে মেডিকেল স্টাফ কোয়ার্টারের ৪ নম্বর বিল্ডিংয়ের পানির ট্যাংক থেকে আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম সানজিদা (৫), বাবার নাম সালাউদ্দিন। তিনি পাঁচ মেয়ে ও এক ছেলে নিয়ে ঢাকার মাতুয়াইলে থাকেন। এলিফ্যান্ট রোডের মেডিকেল স্টাফ কোয়ার্টারে সানজিদার নানার বাসা। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহতের বাবা সালাউদ্দিন জানান, এলিফ্যান্ট রোডে মেডিকেল স্টাফ কোয়ার্টারের ৪ নম্বর বিল্ডিংয়ের পঞ্চম তলায় তাঁর শ্বশুর-শাশুড়ি থাকেন। তিনি প্রতিদিন সকাল সাতটা থেকে স্টাফ কোয়ার্টারের সামনে তরকারি বিক্রি করেন। গতকাল বুধবার সকালে তাঁর স্ত্রী এবং দুই মেয়ে মৌসুম ও সানজিদা নানার বাসায় বেড়াতে যায়। মেয়ে মৌসুমিকে নিয়ে চিকিত্সার জন্য তার মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। হাসপাতাল থেকে ১২টার দিকে ফিরে সানজিদাকে না পেয়ে তিনি খুঁজতে থাকেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে নিউমার্কেট থানায় জিডি করেন। পরে আজ বেলা একটার দিকে পাইপ মিস্ত্রি সাঈদ লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সানজিদার মামাদের শত্রুরা এ কাজ করেছে বলে সালাউদ্দিন দাবি করেন।নিউমার্কেট থানার (এসআই) আহসানুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এখন পর্যস্ত এ ব্যাপারে কোনো মামলা হয়নি।