পানির দাবিতে তিতুমীর কলেজের সামনে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানির দাবিতে মহাখালীর তিতুমীর কলেজের সামনে আজ বুধবার বেলা দুইটা থেকে অবরোধ শুরু হয়েছে। শতাধিক লোক এতে অংশ নেয়। এর মধ্যে বেশির ভাগই নারী। তাঁরা কলসি ও বালতি নিয়ে অবরোধে অংশ নিয়েছেন। অবরোধকারীরা ‘পানি চাই’ বলে স্লোগান দিচ্ছে। পরে তারা ওয়াসার কাছে স্মারকলিপি দেবে বলে জানিয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। মহাখালীর গ-ব্লকের লোকজন এক মাস ধরে তীব্র পানিসংকটে ভুগছে।এর আগে গত শুক্রবার নাখালপাড়া বড় মসজিদের গলিতে এলাকাবাসী পানির দাবিতে বিক্ষোভ করে। পরে পুলিশ তাদের আশ্বস্ত করে। গত শনিবার উত্তরা ৭ নম্বর সেক্টরে নর্থ প্লাজার দোকানিরা পানির দাবিতে দোকান বন্ধ রাখার চেষ্টা করে। পরে ওয়াসা পানি সরবরাহের আশ্বাস দিলে তারা দোকান বন্ধ রাখা থেকে বিরত হয়।