পানির দাবিতে নবাবপুর রোডে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নবাবপুর এলাকায় পানির দাবিতে আজ শনিবার রাতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বাণিজ্যিকভাবে ব্যস্ত নবাবপুর রোডের কয়েকটি জায়গায় অবরোধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে দেয় তারা।মো. নাদিম নামে স্থানীয় এক ব্যক্তি প্রথম আলো ডটকমকে বলেন, গত ১২ দিন ধরে নবাবপুর এলাকার মহাজনপুর লেন, মদনপাল লেন, নবেন্দ্র নাথ বসাক লেন, তাহেরবাগ এলাকায় কোনো পানি নেই। ২/৩ দিন ওয়াসার ঢাকা জোন থেকে গাড়িতে করে পানি দেওয়া হলেও এখন তা-ও বন্ধ। গত শুক্রবার মারা যাওয়া এক ব্যক্তির লাশ ধোয়ার পানি পর্যন্ত মসজিদে ছিল না। এর প্রতিবাদে আজ রাত ১১টার দিকে স্থানীয় লোকজন রাস্তায় নেমে আসে।মহাজনপুরের অজিত বসাক জানান, সকাল ৮টার মধ্যে এক ঘণ্টার জন্য লাইনে পানি আসে। এরপরে আবার দুপুর ২টার দিকে আসে। দুপুরে বেশিরভাগ সময়ই ময়লা দূর্গন্ধযুক্ত পানি আসে।প্রত্যক্ষদর্শীরা বলেন, পানি না থাকার প্রতিবাদে স্থানীয়রা গতকাল রাত ১১টার দিকে রাস্তায় নেমে আসেন। রাত ১২টার দিকে এ প্রতিবেদন লেখার সময় রাস্তায় পাঁচ শতাধিক লোক জড়ো হয়ে প্রতিবাদ করছিলেন।