পানির দাবিতে মহাখালীতে আধঘণ্টা সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানির দাবিতে রাজধানীর মহাখালীর গ-ব্লকের বাসিন্দারা আজ রোববার মহাখালী-গুলশান সড়ক আধঘণ্টা অবরোধ করে রাখে। সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত তারা এ কে খন্দকার সড়ক অবরোধ করে রাখে। এ সময় ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে দুর্ভোগে পড়ে অফিসগামীসহ হাজার হাজার যাত্রী। বাসিন্দাদের অভিযোগ, তারা ১৮ মার্চ থেকে পানি পাচ্ছে না। নিরুপায় হয়েই তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছে।পরে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভরত এলাকাবাসীর সঙ্গে কথা বললে তারা অবরোধ তুলে নেয় এবং সড়কটিতে যান চলাচল আবার শুরু হয়।