পানির নিচে টেক্সাস (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচুর বৃষ্টিপাতে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের বিভিন্ন শহরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। একই সঙ্গে যোগাযোগব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।গতকাল বুধবার ঝোড়ো হাওয়া ও অতিবৃষ্টিতে টেক্সাসের বেশ কয়েকটি শহর বিদ্যুত্হীন হয়ে পড়ে। অনেকেই সেখানে অন্ধকারে রাত কাটাচ্ছেন।
বন্যার পানিতে শহরের বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে গেছে। অনেক বাড়িঘর ও যানবাহন ভেসে গেছে। গতকাল সকাল থেকেই ডালাস ও সান-অ্যান্টোনিও এবং অস্টিনের সব সড়ক বন্ধ রয়েছে। ডালাসের ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।এ ঝড়ে উত্তর টেক্সাসে ভারী বৃষ্টিপাত হয়েছে। কিন্তু টেক্সাসে খরার রেকর্ড কাটিয়ে উঠতে এ বৃষ্টিপাত যথেষ্ট নয় বলে মনে করা হচ্ছে। রয়টার্স।