পান্থপথে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পান্থপথে আজ শুক্রবার ভোরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম তুষার মাসুদ (৩২)। র্যাবের দাবি, তুষার গাড়ি ও মোটরসাইকেলে ছিনতাই চক্রের ‘হোতা’।র্যাব-২-এর কমান্ডিং কর্মকর্তা এস এম কামাল ডেইলি স্টারকে জানান, পান্থপথের তল্লাশি চৌকি অতিক্রম করার সময় একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেয় র্যাবের টহল দল। কিন্তু মাইক্রোবাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা গাড়িটির পিছু নিলে এটি থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। র্যাবও পাল্টা গুলি চালায়।একপর্যায়ে সন্ত্রাসীরা গাড়িটি থামিয়ে নেমে পড়ে এবং র্যাব সদস্যদের গুলি করতে করতে তিনজন পালিয়ে যায়। পরে মাইক্রোবাসের ভেতর থেকে র্যাব এক যুবকের লাশ এবং চারটি গুলি ও একটি পিস্তল উদ্ধার করে।