পান্থপথে শিবিরের ঝটিকা মিছিল, গাড়ি ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পান্থপথে আজ বিকেলে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করে যানবাহন ভাঙচুর করেছেন শিবিরের কর্মীরা। বিকেল সাড়ে পাঁচটায় স্কয়ার হাসপাতাল ও ইংরেজি দৈনিক ‘ঢাকা ট্রিবিউন’ কার্যালয়ের সামনে এ ভাঙচুর চালানো হয়।প্রত্যক্ষদর্শী ও ‘ঢাকা ট্রিবিউন’-এর একাধিক কর্মী প্রথম আলো ডটকমকে জানান, কলাবাগান এলাকার একটি গলি থেকে ব্যানার নিয়ে শিবিরের কর্মীরা হঠাত্ করে মিছিল বের করেন। হরতালের সমর্থনে মিছিল করে তাঁরা আট-দশটি যানবাহন ভাঙচুর করে পালিয়ে যান। এ ব্যাপারে তেজগাঁও অঞ্চলের পুলিশের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলো ডটকমকে জানান, মিছিলকারীরা সোবহানবাগের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটান। তবে কাউকে আটক করা যায়নি।