পাপুয়া নিউগিনিতে সেনা বিদ্রোহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মরেসবিতে আজ বৃহস্পতিবার সকালে একদল সেনা বিদ্রোহ করেছে। ১২ থেকে ২০ জন সেনা রক্তপাতহীন বিদ্রোহের মাধ্যমে দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধানকে অপসারণ করে নতুন প্রধান নিয়োগ করেছে। এবিসি নিউজ এ খবর জানিয়েছে।প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া এই বিদ্রোহের খবর নিশ্চিত করেছে। দেশটির সাবেক সেনা কর্মকর্তা কর্নেল ইয়াউরা সাসা এই বিদ্রোহে নেতৃত্ব দেন। তিনি নিজেকে প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে ঘোষণা করেছেন। এদিকে, প্রতিরক্ষা বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফ্রান্সিস আগউয়িকে গৃহবন্দি করা হয়েছে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী পিটার ও’নীল ও সাবেক প্রধানমন্ত্রী স্যার মাইকেল সোমারের মধ্যে প্রধানমন্ত্রিত্ব নিয়ে চলমান বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। উভয় নেতা নিজেদের প্রধানমন্ত্রী বলে দাবি করে আসছিলেন।সাবেক প্রধানমন্ত্রী স্যার মাইকেলকে দ্রুত তাঁর পদে পুনর্বহালের জন্য দেশটির রাষ্ট্রপ্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন নতুন প্রতিরক্ষা প্রধান ইয়াউরা সাসা।