পাবনা পৌর এলাকায় ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পাবনা পৌর এলাকায় আজ শুক্রবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনার প্রতিবাদে জামায়াত পৌর শহরের রাজাপুরে সমাবেশের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টায় পৌর শহরের দোয়েল কমিউনিটি সেন্টারে জামায়াতের কর্মী সমাবেশ হওয়ার কথা ছিল। একই এলাকায় ছাত্রলীগ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আহ্বান করে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।পাবনা জেলা পুলিশ সুপার জামিল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।