পাবনাকে যুক্ত করতে নতুন রেলপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈশ্বরদী থেকে পাবনা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ করা হচ্ছে। ২৫ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ নির্মাণে ব্যয় হবে প্রায় ১৫৫ কোটি টাকা। এ উপলক্ষে কাল মঙ্গলবার নগরের রেলভবনে একটি চুক্তি স্বাক্ষরিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, বিশেষ অতিথি থাকবেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।বাংলাদেশ রেলওয়ের পশ্চিম জোনের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বাসসকে জানান, নতুন রেলপথ নির্মাণের জন্য ৩৮৯ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই রেলপথের নির্মাণকাজ আগামী ২০১৩ সালের ডিসেম্বর মাসে শেষ হবে।এই রেলপথ নির্মিত হলে পাবনা জেলা সদরের সঙ্গে সরাসরি রেলযোগাযোগ স্থাপিত হবে।