পাবনায় অ্যানথ্রাক্সে আক্রান্ত আরও ৩ জন শনাক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় আজ বৃহস্পতিবার অ্যানথ্রাক্সে আরও তিনজন রোগীকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ায় ১৩ ও সাঁথিয়ায় ২৯ জনে দাঁড়ালো।আক্রান্তরা হলেন বেড়া পৌর এলাকার সানিলা মহল্লার গোলজার হোসেন (২) এবং সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের মেহেদী হাসান (৮) ও গোলজার হোসেন (৪৫)।বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম খালেকুজ্জামান ও সাঁথিয়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনসুরুল ইসলাম এ তথ্য জানান। তাঁরা জানান, বেড়ায় সাত সদস্যের একটি চিকিৎসক দল ও সাঁথিয়ায় পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল চিকিৎসাসেবা দিচ্ছে।